সারিয়াকান্দিতে ফুলবাড়ী ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নান্টু

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ই আগষ্ট) বিকেলে ফুলবাড়ী বাজারে স্থানীয় অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা বাবলু। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহ্বায়ক সোহেল রানা।
এছাড়াও বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড প্রধান উপদেষ্টা তুহিন মিয়া,উপদেষ্টা আবদুল্লাহ আল নোমান,যুগ্ম আহ্বায়ক মাজেদুর রহমান,সদস্য সচিব শামীম হক সাগর,কার্যকারী সদস্য হানিফ আলী শিপন, ফাহমিদা আকতার,পৌর শাখার যুগ্ম সদস্য সচিব সোহাগ, হাটশেরপুর ইউনিয়ন আহ্বায়ক কাবিল বেপারী, সদস্য সচিব বাবু মিয়া, নারচী ইউনিয়ন আহ্বায়ক মমতাজুল ইসলাম মুক্তার, সদস্য সচিব সাইফুল ইসলাম টুলু।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং নান্টু মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন আরিফুর রহমান আরিফ, নাহিদ নিয়াজি, জাহাঙ্গীর আলম। এছাড়াও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ডাবলু, মোঃ বিপ্লব মিয়া,যুগ্ন সদস্য সচিব বাপ্পি হাসান, কার্যকারী সদস্য আব্দুল হালিম মনির, মোঃ সবুজ মিয়া।
