জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারিয়াকান্দিতে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: ১১ দলীয় ঐক্য জোট সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে পূর্ণাঙ্গ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণত্যার বিচারের দাবিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে সারিয়াকান্দি উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হওয়া গণমিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেন, নায়েবে আমীর মাও: তোফাজ্জল হোসেন,সেক্রেটারি কাজী মাও: জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী আরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক মাও: রেজাউল করিম, উপজেলা বায়তুল মাল ও প্রচার প্রকাশনা বিভাগ ডা. নুর আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন মোমিনুর ইসলাম সেলিম, বায়তুল মাল সম্পাদক মাও: আব্দুল রহমান, জুলাই যোদ্ধা নয়ন,পৌর ভারপ্রাপ্ত আমীর মো: রিযুয়ানুল হক (স্বপন),কামালপুর আমীর মাও: নজির হোসেন,সদর ইউনিয়ন সভাপতি মাও: আহসান হাবীব,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব,কুতুবপুর ইউনিয়ন সেক্রেটারী আব্দুল হালিম, পৌর নায়েবে আমীর আশিকুর রহমান বেলাল। এছাড়াও বক্তব্য রাখেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফুলবাড়ি ইউনিয়ন জামায়াত সভাপতি জামিল হোসেন। বক্তারা অবিলম্বে পূর্ণাঙ্গ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং গণত্যার বিচার করতে সরকারের প্রতি দাবি জানান।
