সারিয়াকান্দিতে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগষ্ট) বিকেলে সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে সেখানে উপজেলা জামায়াতের আমীর মাও: ইকবাল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও: তোফাজ্জল হোসেন,সেক্রেটারি কাজী মাও: জহুরুল ইসলাম, সহকারী সেক্রেটারী আরিফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক মাও: রেজাউল করিম, উপজেলা বায়তুল মাল ও প্রচার প্রকাশনা বিভাগ ডা. নুর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব,পৌর আমীর মো: রিযুয়ানুল হক (স্বপন), যুব জামায়াত সহ-সভাপতি বেলাল হোসেন, ছাত্রশিবির সভাপতি আসিব খানসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার করতে সরকারের প্রতি দাবি জানান।
