যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

স্কুল শিক্ষার্থী মুস্তাকিমকে বাঁচানোর চেষ্টায় সাহসিকতায় ইউসুফকে অর্থ পুরস্কার প্রদান

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত এবং তার বাবা শাহা আলী মুস্তাকিমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে শাহাদত হোসেন ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মুস্তাকিম গুরুতর আহত হয়। তখন মুস্তাকিমের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। বেঁচে থাকার চিৎকার,তার চিৎকারে আকাশ বাতাস ভারী হলেও বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। ঠিক সেই সময় নিজের জীবনের কথা না ভেবে মুস্তাকিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিল ইউসুফ। আর এ সাহসী ভূমিকা রাখায় স্বীকৃতি স্বরূপ তাকে অর্থ পুরস্কার প্রদান

করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। সোমবার (৬ জুলাই) এমপি মহোদয়ের পক্ষে তাকে সাহসিকতার পুরস্কার প্রদান চেক প্রদান করেন উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান। এসময় উপস্থিত ছিলেন চন্দনবাইশা যুবদলের যুগ্ম আহ্বায়ক রন্জু আলম,ছাত্রদল নেতা মিলন মাহমুদ, শাকিল ইসলাম প্রমুখ। ইউসুফ চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী ৫ নং ওয়ার্ডের বোরহান প্রামানিকের ছেলে। সে নওখিলা পিএম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। এলাকাবাসী বলছেন, এত অল্প বয়সে এমন সাহসিকতা সত্যিই প্রশংসার দাবিদার।
তবে প্রশংসার মাঝেও ইউসুফের কণ্ঠে রয়ে গেছে আক্ষেপ। মুস্তাকিমকে বাঁচাতে না পারার কষ্ট এখনও তাড়া করে ফিরছে তাকে।
ইউসুফ বলেন, মুস্তাকিম ভাইকে যদি বাঁচাতে পারতাম, তাহলে ভালো লাগতো।