যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে জাতীয়তাবাদী ওলামাদলের ত্রি-বার্ষিক সম্মেলন

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সারিয়াকান্দি উপজেলা শাখা ও সারিয়াকান্দি পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সারিয়াকান্দি উপজেলা শাখা ও সারিয়াকান্দি পৌর শাখার আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে বগুড়া জেলা ওলামা দল বিএনপির আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ওলামা দল বিএনপি সদস্য সচিব মুফতি কাজী একরামুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা ওলামা দল বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওঃ মোঃ জাহিদ,যুগ্ম আহ্বায়ক মাওঃ মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব কাজী এরফানুর রহমান রেন্টু ,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনে ২য় পর্বে সকলের উপস্থিতিতে জাতীয়তাবাদী ওলামা দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি হিসেবে মাও: মুজাহিদুল ইসলাম শাহআলম ও সাধারণ সম্পাদক মাও: সাইদুল ইসলাম এবং পৌর শাখার সভাপতি মাও: আব্দুল্লাহ বিন কাসেম ও সাধারণ সম্পাদক কাজী মাও: মোগলেছুর রহমানের নাম ঘোষণা করা হয়।