যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

মিরপুরে র‍্যাবের জালে রাজশাহীর আলোচিত হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৩:০১ পিএম

রাজশাহীর চাঞ্চল্যকর রেজাউল করিম হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. রাকিব উর রহমান (২২)-কে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-৫ (রাজশাহী) ও র‍্যাব-৪ (ঢাকা)-এর যৌথ অভিযানে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকা মহানগরীর মিরপুর-১ থানাধীন গ্রীণভিউ আবাসিক এলাকার মধ্য পাইকপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হত্যা মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ আভিযানিক দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ জুন সকালে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৬০) স্ত্রী ও ছেলেকে নিয়ে সেখানে বসবাস করতেন।

ঘটনার দিন রাকিব চাকরির পরীক্ষায় অংশ নিতে ঢাকায় যাওয়ার জন্য বাবার কাছে টাকা চান। এ সময় রেজাউল করিম স্ত্রী আঞ্জুরা বেগমকে টাকা দিতে বললে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম স্ত্রীকে মারধর করলে পাশে থাকা রাকিব বাড়ির উঠানে থাকা একটি মুণ্ডুর দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের খবর দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার পর নিহতের স্ত্রী আঞ্জুরা বেগম বাদী হয়ে চন্দ্রিমা থানায় ছেলে রাকিবকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।