যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে চান্দিনা নোয়ার পাড়া সামাজিক কবরস্থানের উন্নয়ন কাজ পরিদর্শনে আলী রেজা রুনু

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:৫৩ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (যুবদল) বগুড়া জেলা সহসভাপতি মোঃ আলী রেজা রুনু উপজেলার সদর ইউনিয়নের চান্দিনা নোয়ার পাড়া সামাজিক কবরস্থানের উন্নয়নমূলক কাজের দৃশ্যমান অগ্রগতি পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৬ জুন) জুমা’র নামাজের পর জামে মসজিদের পাশে রাস্তার সাথে অবস্থিত সামাজিক কবরস্থান উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, চান্দিনা নোয়ার পাড়া গ্রামটিতে সামাজিক কবরস্থান ও জানাজার কোনো জায়গা নেই। গ্রামবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আলী রেজা রুনু নিজের জমি দেন। সেই কবরস্থানের উন্নয়নমূলক কাজের দৃশ্যমান অগ্রগতি পরিদর্শন করতে এসেছিলেন তিনি। ইতোমধ্যে সেই কাজ শেষ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের ইমামসহ আনোয়ারুল ইসলাম, আশরাফ আলী,আব্দুর রশিদ,মামুনুর রশীদ,পাভেল ,মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।