যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিল্ডিংয়ে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

শিশির আহমেদ হিমেল, ঢাকা : প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১০:৫০ পিএম

রাজধানীর সূত্রাপুরে একটি বহুতল ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সোহেল (২৮) নামের এক রঙমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সূত্রাপুরের ৩১/৩৩ ওয়াল্টার রোডের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সোহেল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর গ্রামের খোরশেদ আলম খোকনের ছেলে। তিনি ঢাকার গেন্ডারিয়ার মুরগীটোলা এলাকায় থাকতেন। মাত্র তিন দিন আগে কাজের উদ্দেশ্যে তিনি কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওয়াল্টার রোডের মাহবুব হোসেনের বাড়িতে রংয়ের কাজ করছিলেন সোহেল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন এবং বহুতল ভবনটি থেকে নিচে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

​সূত্রাপুর থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।