ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দিতে পৌর বিএনপির দোয়া মাহফিল

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জোবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দি পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) মাগরিব নামাজের পর জামিয়া সিদ্দিকিয়া ক্বওমী মাদ্রাসা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ডাঃ জোবাইদা রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,সহ-সভাপতি আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক,৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম,বিএনপি নেতা ফজলু রহমান,মোস্তফা মামুন,পৌর মৎস্যজীবিদল সভাপতি কাঞ্চন প্রামানিকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
