যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ফরিদপুরে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক নেতার সংবাদ সম্মেলন

সাখাওয়াত হোসেন, ফরিদপুর প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৮:০৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিকদার সাইদুর রহমান মিঠুকে জড়িয়ে মিথ্যা, অপপ্রচার ও কুরুচিপূর্ণ কুৎসা রটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মে) দুপুরে উপজেলার স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে শিকদার সাইদুর রহমান মিঠু অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি রেলওয়ে কর্তৃক অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধকে কেন্দ্র করে সাবেক গ্রাম বিষয়ক সম্পাদক দেলোয়ার শিকদার, হোসাইন শিকদারসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, “সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর থেকেই প্রতিপক্ষরা ওই জমি নিজেদের দাবি করে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে।”

তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা এনায়েত হোসেন, রাজু শিকদার, সাজু শিকদার, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।