যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে স্কুলছাত্র মুস্তাকিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:২০ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম (১৭) নামে শিক্ষার্থী হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে মাদ্রাসা মোড় থেকে শুরু করে থানা মোড় হয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে চন্দনবাইশা ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসক ও অফিসার ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওখিলা পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার সাহা,চন্দনবাইশা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রন্জু মিয়া,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপ্লব,মুস্তাকিমের বড় বোন শিরিনা,যুব বিভাগ সহ সভাপতি বেলাল হোসেন,উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি আসিব খান। এসময় জাকারিয়া ইসলাম শহিদ,শরিফুল ইসলাম মুস্ফিক সহ বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম শিক্ষার্থী একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তাকে হত্যা করার ১৮ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মূল হত্যাকারীকে গ্রেফতার করা হয়নি। তাঁরা অবিলম্বে আব্দুল্লাহ সাঈম মুস্তাকিম হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনে মুস্তাকিমকে একা পেয়ে নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত এবং তার বাবা শাহা আলী মুস্তাকিমের ওপর হামলা চালায়। এক পর্যায়ে শাহাদত হোসেন ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে মুস্তাকিম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা মুস্তাকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।