যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দর্শকের কাছে পৌঁছাতে ভিন্ন পথে আমির খান

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ৪ মে ২০২৬, ০৪:২৩ এএম

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তার নতুন সিনেমা ‘এক দিন’র প্রচারণায় নিয়েছেন ব্যতিক্রমী কৌশল। প্রচলিত ব্যয়বহুল প্রচারণা বা জাঁকজমকপূর্ণ ইভেন্টের বদলে সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েই আলোচনায় এসেছেন তিনি।

গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতীক্ষিত এই সিনেমা। মুক্তির আগ থেকেই ছবিটি নিয়ে ভিন্নধর্মী প্রচারণা শুরু হয়। এর অংশ হিসেবে মুক্তির ৩৯ দিন আগেই অগ্রিম টিকিট বুকিং চালু করা হয়, যা সাধারণত খুব কমই দেখা যায়।