যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:২৯ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারিয়াকান্দি পৌর ও উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সারিয়াকান্দি উপজেলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ। আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে তিনি সারিয়াকান্দি উপজেলাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় আন্তরিক। উপজেলাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে উন্নয়ন, সুশাসন এবং জনগণের সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।” এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”