যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৫-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ,খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম,চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকবাল কবির পলাশ, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪শ’ মেট্রিক টন ধান এবং ১হাজার তিনশ’ ১২ মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা করা হয়েছে। এই সংগ্রহ চলবে ৩১ আগষ্ট পর্যন্ত।
সারিয়াকান্দি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান বলেন, অ্যাপসের মাধ্যমে অনলাইনের আবেদনের ভিক্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে।