শিবগঞ্জে মিথ্যা মামলায় আসামী, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বগুড়ার মোকামতলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই চাচাতো ভাইকে কু’পি’য়ে হ-ত্যার ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলা আসামী অন্তর্ভুক্ত করায় মামলা থেকে অব্যাহতি চেয়ে মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আওলাদ হোসেন এর স্ত্রী রুম্পা খাতুন সহ তাঁর পরিবার।
মঙ্গলবার (১৯মে) বিকালে মহাস্থান প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে মোকামতলা উপজেলার লক্ষীপুর গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে আওলাদ হোসেন এর স্ত্রী রুম্পা খাতুন বলেন, সোমবার ১৮মে, মোকামতলা উপজেলার লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০) জমিজমা সংক্রান্ত জেরে হামলায় নিহত হয়। ইয়াছিন আলীর সঙ্গে তার চাচা রেজাউলের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় আমার স্বামীকে জড়িয়ে মামলায় আসামী করা হয় এবং এলাকার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে এবং
৩ টি গরু লুট করে নিয়ে যায় অথচ ঘটনার সময় আমার স্বামী বাড়িতেও ছিলোনা বগুড়ায় আদালতে একটি মামলার স্বাক্ষী ছিলো।
তিনি বলেন, যারা হত্যার ঘটনার সাথে জড়িত আমিও চাই তাদের শাস্তি হোক আর যারা এ ঘটনার সাথে জড়িত নাই তাদেরকে মিথ্যা ও হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে আহ্বান জানান।
এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
