যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০৯:১১ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির নাম মিজানুর (৫)। সে উপজেলার সদর ইউনিয়নের লবাদলি গ্রামের মো. নজরুলের ছেলে।

শিশুর বাবা-মা ঢাকায় একটি পোশাক শ্রমিকের কাজ করেন। সেই সুবাদে মিজানুরের নানী তাকে লালন পালন করতেন।

সোমবার বিকেল সাড়ে ৩ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মিজানুরের মৃত্যু হয়। নিহত মিজানুর স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র ছিল।

শিশুর নানী মোর্শেদা বেগম বলেন, সোমবার (১৮ মে) ভোর ৬ টায় শিশু মিজানুর অসুস্থ হয়ে পড়ে। পাতলা পায়খানা ও বমি করে। এরপর বাড়িতে মাথায় পানি ঢালা হয়। অবস্থার অবনতি হলে বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে বগুড়া নিয়ে যাওয়ার কথা বলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুতে লবাদলি গ্রামসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।