যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে র‍্যাবের অভিযানে চোলাই মদসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০১:৪৪ পিএম

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫), রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস, অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার দুর্গাপুর থানার সিংগা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্বাধীন মঞ্চ (১৮) নামের এক যুবককে ১০ দশমিক ২৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।