যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে বোরো ধানের মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২ মে কাজিপুর পৌরসভার বেড়িপোটল এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজিপুর, সিরাজগঞ্জের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ ড. সালমা লাইজু, পরিচালক, এসএম উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার, কাজিপুর, সিরাজগঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. সালমা লাইজু বলেন, “বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে ব্রিধান-১০২ জাতটি অত্যন্ত সম্ভাবনাময়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা এই জাত চাষ করলে ফলন অনেক বাড়বে। তেলজাতীয় ফসলের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো ধানের গুরুত্ব অপরিসীম।”

বক্তারা ব্রিধান-১০২ জাতের বৈশিষ্ট্য, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি, রোগবালাই দমন ও আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

মাঠ দিবসে প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে কৃষকরা জানান, নতুন জাতের বোরো ধান চাষে তারা আশাবাদী।

অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।