রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন জাহিদ মোল্লা

যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা।
সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৩ মাসের জন্য এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়।
এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী শহীদ শাহজাহান কবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলামের প্রস্তাবে এবং সকলের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা। এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ মো: মফিজুর রহমান নির্বাচিত হলেন।
নবনির্বাচিত সভাপতি মো: জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, কাগজে আমি সভাপতি নির্বাচিত হলেও সভাপতি হিসাবে নয়। আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মানোন্নয়ন করতে চাই।
নবনির্বাচিত সভাপতি মো: জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের মরহুম মোক্তার মোল্লার কৃতি সন্তান।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ সভাপতি শহিদ তালুকদার সহ শিক্ষক/কর্মচারীগন উপস্থিত ছিলেন।
