যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

তারেক রহমানের জন্মদিনে ৬২ হাজার মগ ও গাছের চারা উপহার দিলেন মীর শাহে আলম

রশিদুর রহমান রানা, শিবগঞ্জ : প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হলো ব্যতিক্রমী আয়োজনে। ৬২ তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করে ৫ হাজার মগ ও গাছের চারা বিতরণ করা হয়। বাকি ৫৭ হাজার মগ ও গাছের চারা রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজে বিতরনের সময় উপস্থিত ছিলেন, অত্র কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, প্রভাষক শরিফুল ইসলাম, সজল, জামিদুল ইসলাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন মুকুল, আবু তাহের জেড এম মতিন, আব্দুল হান্নান, পৌর যুব দলের সভাপতি আবু শাহিন, মাহদী হাসান তমাল, উপজেলা ছাত্র দলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন প্রমুখ।