যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সংসদ সদস্য মোশারফ হোসেনের জন্মদিনে ফ্যামিলি কার্ড কর্মীদের ব্যতিক্রমী আয়োজন

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩১ পিএম

জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রমী আয়োজন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

কেক কেটে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের জন্মদিন উদযাপন করেন তাঁরা।

এ সময় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য, সার্বিক কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজ নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে সংসদ সদস্যের বাসভবনে এ আয়োজন করা হয়।

জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও বুড়ইল ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজার এমএ মান্নানসহ ১৭ জন তথ্য সংগ্রহকারী।

এ সময় আলাউদ্দিন সরকার উপস্থিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে বলেন, ফ্যামিলি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো পরিবারের সদস্য যেনো বাদ না পড়েন, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। প্রতিটি বাড়িতে গিয়ে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করে নির্ভুলভাবে সংগ্রহ করতে হবে। কোনো ধরনের অবহেলা বা ভুল তথ্যের কারণে যেনো প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

জন্মদিন উদযাপনের এ আয়োজনের মধ্যদিয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন তথ্য সংগ্রহকারীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, সার্বিক কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করেন তাঁরা।

অন্যদিকে আনন্দঘন এ আয়োজনের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহের দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সব মিলিয়ে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব পালনের বার্তায় অনুষ্ঠানটি ভিন্নমাত্রা পায়।