যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন করলেন এমপি কাজী রফিকুল ইসলাম

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম নানা আয়োজন করেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মসজিদে ও বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীকে নিয়ে কোরআন তেলাওয়াত, দোয়া, খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়। এমপি কাজী রফিকুল ইসলাম জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে মাদ্রাসার সকল শিক্ষার্থীরা একত্রিত হওয়া এতিম শিক্ষার্থীরা নিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে এমপি কাজী রফিকুল ইসলাম নিজ হাতে মাদ্রাসার সকল শিক্ষার্থীর মাঝে খাবার পরিবেশন করেন। 
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি,উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,
পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, আব্দুল মান্নান, জহুরুল ইসলাম নেদো,সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পান্জাব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সমাদুল ইসলাম,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম রহমান,৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহিন আলম,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান,মোস্তফা মামুন সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক উপস্থিত ছিলেন।