যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

১ যু্গ ধরে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন শফিকুল ইসলাম

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ এএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি দুর্নীতিবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে গড়ে তোলার ক্ষেত্রে তাঁর সাংগঠনিক উদ্যোগ উল্লেখযোগ্য।

দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিতে সহায়তাকরণে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন কাজিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক।

তিনি উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামের মরহুম আব্দুস সোবহান মাস্টারের পুত্র মোঃ শফিকুল ইসলাম। তিনি উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

তিনি গণমাধ্যম কে জানান, শিক্ষকতার পাশাপাশি তিনি ২০১০ সাল থেকে সমাজে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরিতে নানা কার্যক্রমে অংশ গ্রহন করেন। পরবর্তীতে ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকায় ০৯/০২/ ২০১৪ সালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা কর্তৃক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সদস্য হিসেবে মনোনীত হন।পরবর্তীতে উক্ত পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ২৫/০৬/২০২০ সালে সাধারণ সম্পাদক হিসেবে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত করে।এ পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করায় আবারও ০২/১০/২০২৩ সালে সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত করে।উক্ত পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় আবারও ১৪/০৭/২০২৬ সালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে।

পরপর তিনবার উক্ত পদে থেকে তিনি সততা, নিষ্ঠার ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তিনি দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত নানা কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।

এ ছাড়া আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন, মানববন্ধন, আলোচনা সভা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির বিভিন্ন কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

তাঁর কর্মকাণ্ডের অন্যতম ইতিবাচক দিক হলো শিক্ষার্থীদের যুক্ত করা এবং সমাজে সততা ও নৈতিকতার চর্চাকে উৎসাহিত করা। কারণ দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শুধু আইন প্রয়োগ নয়, মানুষের মানসিকতা ও মূল্যবোধের পরিবর্তনও অত্যন্ত জরুরি।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও বিস্তৃত হবে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে পড়বে এবং নতুন প্রজন্ম সততা ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ হবে।

সামাজিক সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা এবং দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনের এ উদ্যোগ কাজিপুরে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।