যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোস্তফা মামুন

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার: সারিয়াকান্দি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা মামুন। দীর্ঘদিনের রাজপথের আন্দোলন, একাধিক মামলা, গ্রেপ্তার এবং সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে বিএনপির ছাত্ররাজনীতিতে পরিচিত মুখ মোস্তফা মামুন। ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন।

রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সামনের সারিতে থেকে মিছিল-মিটিং-এ তার নিয়মিত উপস্থিতি লক্ষ্য করা গেছে। সম্প্রতি তিনি পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে মোস্তফা মামুন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আমি রাজনীতি করি। আমি উপজেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করি। রাজপথে থেকে জেল-জুলুম ও মামলার মুখোমুখি হয়েছি। এসব ত্যাগ ও অভিজ্ঞতা বিবেচনায় পৌর যুবদলের সাধারণ পদের জন্য আমি প্রত্যাশী। দায়িত্ব পেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমি কাজ করতে চাই।