যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২ • কাটাখালিতে এনসিপির পথসভা : মেয়র প্রার্থী হিসেবে সাজুর নাম ঘোষণা • জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী • চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত • রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন
লিঙ্ক কপি হয়েছে!

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার ২

উজ্জ্বল রায়, নড়াইল : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) নড়াইল জেলার সদর থানাধীন দক্ষিণ নড়াইল গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) একই থানার ভওয়াখালী গ্রামের আবদুল রাজ্জাক মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ নভেম্বর)’নড়াইল সদর থানাধীন নড়াইল টু ঢাকা গামী হাইওয়ে রোডের কুড়িগ্রাম গ্রামস্থ নড়াইল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পাঁকা রাস্তার উপর হতে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এসআই (নিঃ) মোঃ তোফায়েল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ওয়াজেদুর ইসলাম ওরফে রিপন মোল্যা (৪০) ও মোঃ শরিফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।