যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• অশ্রুভরা চোখে চিরবিদায়: দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী সমর দাসের স্ত্রী সুমনা দাসের শেষকৃত্য সম্পন্ন • সারিয়াকান্দি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা • সারা দেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন • ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নগর সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আঃ রশিদ, সম্পাদক মঈনুল • নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক • ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
লিঙ্ক কপি হয়েছে!

​মোহনপুরে ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আলাউদ্দীন মন্ডল, ​রাজশাহী প্রতিনিধি: প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ঐতিহাসিক ধুরইল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার নিজস্ব হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মাওলানা মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের ক্বারী শিক্ষক মাওলানা আব্দুল জলিল।

​আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় দেশের শান্তি, অগ্রগতি এবং জাতীয় সংহতি বজায় রাখার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

​অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।