যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• অশ্রুভরা চোখে চিরবিদায়: দিনাজপুরে বিশিষ্ট ব্যবসায়ী সমর দাসের স্ত্রী সুমনা দাসের শেষকৃত্য সম্পন্ন • সারিয়াকান্দি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা • সারা দেশের ন্যায় পঞ্চগড়েও পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস • শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন • ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের নগর সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি আঃ রশিদ, সম্পাদক মঈনুল • নিজ বিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে, অবশেষে বরখাস্ত সেই শিক্ষক • ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন
লিঙ্ক কপি হয়েছে!

নড়াইলে ছেলের হাতে বাবা খুন

উজ্জ্বল রায়, নড়াইল : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় আফসার শেখ (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে খাইরুল শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছেন। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বুধবার খাইরুল শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। এদিকে তার বাবা আফসার শেখ স্থানীয় বউবাজার এলাকা থেকে সাইকেলযোগে বাড়ি ফেরেন। তিনি বাড়িতে পৌঁছানোর পর ছেলে খাইরুলের সঙ্গে বাক্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে খাইরুল বটি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এ সময় খাইরুলের স্ত্রী ও তার মা আফসার শেখকে ধরে রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে কী কারণে তিনি বাবাকে হত্যা করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভিযুক্ত খাইরুল পলাতক থাকায় এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।