যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহ্বান • শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন • নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা : কৃষিমন্ত্রী • দুর্গাপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ এর উদ্বোধন • শেরপুরে বিসিকের পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন • প্রধানমন্ত্রীর সাথে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সমঝোতা স্মারক • গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি • ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান রিজভীর, এডিসের প্রজননস্থল ধ্বংসে এগিয়ে আসার তাগিদ শাহাদাতের
লিঙ্ক কপি হয়েছে!

নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা : কৃষিমন্ত্রী

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নীতিমালার বাইরে কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো ক্ষেত পরিদর্শন এবং একই ইউনিয়নের বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। ওই নীতিমালায় ডিলার হওয়ার জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শর্তগুলো পূরণ করলেই একজন ব্যক্তি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন।

তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে বা একক সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।

তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী স্থানীয় কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উৎপাদন কার্যক্রম, চাষাবাদের পদ্ধতি ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা।