যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম

সমকাল মাল্টিমিডার বিশেষ প্রতিনিধি রাজুর ওপর হামলা ও লাঞ্ছনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘ঢাকা বাঁচাও’। একই সঙ্গে অভিযুক্ত পরীমনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

​আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘ঢাকা বাঁচাও’-এর আহ্বায়ক মো. তানভীর আজাদ এই দাবি জানান।

​বিবৃতিতে মো. তানভীর আজাদ বলেন, “পরীমনি একজন মানসিকভাবে বিকারগ্রস্ত লোক। যে গণমাধ্যম সমাজের সব শ্রেণির ভালো কাজগুলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়, সেই গণমাধ্যমের একজন কর্মীর ওপর এভাবে অশালীন ভাষায় গালাগালি এবং তথাকথিত নায়িকা পরীমনির বডিগার্ড দ্বারা লাঞ্ছিত করা হয়েছে, যা সমাজের জন্য অত্যন্ত নেগেটিভ বার্তা বহন করে।”

​শুধু ক্ষমা চাওয়ার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ না রেখে পরীমনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই নেতা।