যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠিত • ​পরীমনির বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি ‘ঢাকা বাঁচাও-এর • আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন • পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট • পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা • মান্দায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান আশরাফুল বরখাস্ত • শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক
লিঙ্ক কপি হয়েছে!

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে এসব সিরাপ আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ নভেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আইস উদ্দিনের আমবাগানে এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করতে সক্ষম হয় বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।