মোংলা বন্দরে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরে একটি কাঠবাদাম গাছের চারা রোপণ করেছেন।
বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ গাছটি রোপণ করেন প্রধানমন্ত্রী।
এ বাদাম গাছটি রোপণের সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা ৪ আসনের এমপি আজিজুল বারী হেলাল ও খুলনা ৫ আসনের আলী আজগর লবি ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এর আগে সকালে মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪০৬৮ কোটি টাকার উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
