অসুস্থ জামায়াত নেতা সিদ্দিকুরকে দেখতে গেলেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর

রাজশাহী মহানগরী জামায়াতের সাবেক সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ সিদ্দিকুর হোসাইন অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নিজ বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতা ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পবা উপজেলা হরগ্রাম ইউনিয়নের জায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও রাজশাহী মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
তাঁরা প্রফেসর সিদ্দিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
