যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতীর ঢামেকে মৃত্যু

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মোঃ জাকির হোসেন (৫০) নামে এক হাজতী অসুস্থ হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বিকেল পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোঃ আতিয়ার শেখ জানান, জাকির হোসেন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি আর বেঁচে নেই।

তিনি আরো জানান, নিহত জাকির হোসেন কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন এবং তার হাজতি নং ৩৮৩১৫/২৬। তার বাসা ঢাকা হাজারীবাগ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তবে সে কি মামলায় কারাবন্দি ছিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে,

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।