সারিয়াকান্দিতে ইএসডিও মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বন্যা সতর্কীকরণ বার্তা ও প্রস্তুতি সাড়াদান মহড়া অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দিতে বন্যা মোকাবেলায় সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিনব্যাপী ১০ নং চন্দনবাইশা ইউনিয়নের গ্রোয়েন বাঁধে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সহায়তায় ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে বন্যা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও সাড়া দান মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চন্দনবাইশা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদুন নবীর সভাপতিত্বে ও ইএসডিও’র কর্মকর্তা আমীর হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণীসম্পদ অফিসার ডা: মীর কাওছার হোসেন,বিশ্ব খাদ্য কর্মসূচি, ঢাকা অফিস প্রতিনিধি সাহাজাহান সাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন,সমাজসেবা কর্মকর্তা আ: আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম,চন্দনবাইশা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান। প্রমুখ।এসময় স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গসহ ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত মহড়া অনুষ্ঠানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা,পারিবারিক প্রস্তুতি, উঠান অধিবেশন, বন্যা চিহ্নিতকারী ফলক, উদ্ধার প্রক্রিয়া, সরকারী বিভাগের বিভিন্ন আগাম পদক্ষেপ প্রদর্শন করা হয়।
