যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতীর ঢামেকে মৃত্যু • চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত জায়গায় ফুলের বাগান ও শাক-সবজি চাষ, ডেঙ্গু প্রতিরোধে ডিএনসির উদ্যোগ • মিরপুরে আলোর কাফেলা সংস্থার উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন • সিংড়ায় আলহাজ্ব ফরিদুল ইসলাম ফরিদের সহধর্মিণীর ইন্তেকাল • পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ • নিয়ামতপুরে ২০ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম • ‘৬ লাখ খেয়েছে ৪ জনে, আমার ভাগে ১ লাখ’ প্রধান শিক্ষকের অডিও ভাইরাল • মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে সমন্বয় সভা অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৮:০২ পিএম

‘গ্রাম আদালত কার্যক্রম’ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দসহ জেলার বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম সংযুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

প্রকল্পটির বাস্তবায়ন সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।