যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়নের তেঘরী রাস্তার একটি কালভার্টের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থানার এসআই সুজাউদ্দৌলা সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তেঘরী পূর্বপাড়ার বাসিন্দা রাশেদুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রাশেদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী হিসেবে তেঘরী পশ্চিমপাড়ার বাসিন্দা জুয়েল হোসেন (৩৫) এর নাম জানা যায়। তবে পুলিশের অভিযানের সময় তিনি কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় গ্রেপ্তার রাশেদুল ইসলাম ও পলাতক জুয়েল হোসেনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমির হোসেন বলেন, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার রাশেদুল ইসলামকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।