যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না • সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা ভাবনা • শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ • নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার • মান্দায় মাদক মামলায় কারাভোগের পর কর্মস্থলে মৎস্য অফিসের কর্মচারী, বিতর্ক সৃষ্টি • গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ : ৭০ কারখানা ছুটি; শ্রীপুরে আঞ্চলিক সড়ক অবরোধ ও টিয়ারগ্যাস নিক্ষেপ • বঙ্গোপসাগরের নোনা জলে পূণ্যস্নানের মধ্য দিয়ে দুবলার চরের আলোর কোলে ঐতিহ্যবাহী রাস উৎসব • চাঁপাইনবাবগঞ্জে বিজিবির সাফল্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
লিঙ্ক কপি হয়েছে!

নড়াইলে ধর্ষণ মামলায় কারাদণ্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা

উজ্জ্বল রায়, নড়াইল : প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় প্রতিবেশি আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ মার্চ (২০২৬ সাল) দুপুর ১২টার নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ার তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশি আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে ধর্ষণ করে। একপর্যায়ে বাদীর মেঝো মেয়ে বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ ভুক্তভোগী শিশুকে ছেড়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সাথে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।