তারেক রহমানের জন্মদিনে জবি ছাত্রদল নেতার উদ্যোগে মসজিদে জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও ধর্মীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার আসরের নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় মসজিদের মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এছাড়া শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আসাদুজ্জামান আসলাম বলেন, রাজনীতি কেবল ক্ষমতা কিংবা পদ-পদবির বিষয় নয়; রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। মুসল্লিদের মাঝে জায়নামাজ, তসবিহ ও টুপি বিতরণের এ উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা, ঐক্য, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের পাশে থাকতে হবে।
আয়োজক মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের মাঝে ধর্মীয় সামগ্রী বিতরণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের ক্ষুদ্র প্রয়াস নেওয়া হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
