যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বিরামপুরে বিষাক্ত স্পিড খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

দিনাজপুরের বিরামপুরে কোমল পানীয়র (স্পিড) সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে নববিবাহিত স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।

নিহত শাহাদৎ হোসেন (২২) বিরামপুর উপজেলার ধনসাডাঙ্গা গ্রামের মো. জাকেরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্ত্রী তামান্নাসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিয়ের পর স্ত্রীর পূর্বের প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে গত ১১ অক্টোবর শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে তামান্না ও তার পরিবারের দেওয়া বিষাক্ত পদার্থ মেশানো স্পিড শাহাদৎকে পান করানো হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

বিরামপুর, দিনাজপুর, ঢাকা ও সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।