যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ডেমরায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

রাজধানীর ডেমরা থানাধীন দক্ষিণ হাজিনগর এলাকার একটি বাসা থেকে জোসনা বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ সাদ্দাম হোসেন জানান, আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ডেমরা দক্ষিণ হাজিনগর জনির টিনসেড বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পড়নে প্রিন্টের কামিজ ও পায়জামা ছিল।

তিনি আরো জানান, আমরা প্রাথমিকভাবে লোকমুখে জানতে পারি নিহতের স্বামী মোঃ ফারুক “আলিফ” নামের একটি বাসের চালক। পারিবারিক কলহের জেরে স্বামীর উপর অভিমান করে নিজ রুমে গিয়ে কাঠের বাসার সাথে বেঁধে খাটের উপর গ্যাস সিলিন্ডার রেখে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁশ দেয়। পরবর্তীতে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে আজ বিকালের দিকে ঢামেক মর্গে পাঠাই। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

নিহতে স্বামী মোহাম্মদ ফারুক জানান, আমি বেশ কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম। আমি পেশায় বাসের চালক, আজ সকাল ১১:৩০ টার দিকে নিজ রুমে কাঠের ডাসার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়, আমার স্ত্রী একজগৃহিনী ছিলেন। আমাদের সাংসারিক বিষয় নিয়ে ঝগড়ার পরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঝগড় তো সব পরিবারেই হয় বলেন। তবে সে এভাবে চলে যাবে এটা মেনে নিতে পারছি না।

তিনি আরো জানান, আমার স্ত্রীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের আবু কালামের মেয়ে। বর্তমানে ডেমরা দক্ষিণ হাজীনগর এলাকার ২৭৩ নং জনির টিনসেড বাসায় আমরা বসবাস করি। আমার তিন মেয়ে এক ছেলে।