যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন • রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন • ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত • কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই • ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ০২:৫২ এএম

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সারা দেশের মতো সিরাজগঞ্জের কাজিপুরেও শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সিজন-২-এর কার্যক্রম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে উদ্বোধনের পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাজিপুরে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া,কৃষি অফিসার শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ টেক্সটাইল ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ নাসির উদ্দীন, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, যুব উন্নয়ন অফিসার জুলফিকার আলম, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ কুমার ভৌমিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, দাবা, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ইভেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে কাজিপুরের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদেরও জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ক্রীড়ামুখী সমাজ গঠনে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।