যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
লিঙ্ক কপি হয়েছে!

পাইকগাছায় বিএফআরআই’র ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন

ফসিয়ার রহমান :: প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

খুলনার পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ লতিফুল ইসলাম।

তিনি ৩১ অক্টোবর শনিবার সকালে ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের চলমান বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন চলমান গবেষণা গুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে অদূর ভবিষ্যতে মৎস্য চাষে বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি গবেষণা কার্যক্রম কে এগিয়ে নিতে বিজ্ঞানীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় মহাপরিচালকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মোঃ আমিরুল ইসলাম, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আজহার আলী, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ কুমার মন্ডল, ড. গোলাম সাজেদ রিয়ার ও ড. নূর-এ-রওশন, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, সায়মা সুলতানা সোনিয়া, মাসুদুর রহমান ও ফাল্গুনী বিশ্বাস, কম্পিউটার অপারেটর রাশেদুল হাসান, ক্ষেত্র সহকারী আব্দুল মতিন, খন্দকার সাকির হোসেন, মুশফিকুর রহমান, সুকেশ বিশ্বাস, হিসাব রক্ষক শাহিনুর রহমান ও কেয়ারটেকার হাশেম আলী।

উল্লেখ্য, ড. মোঃ লতিফুল ইসলাম মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো তিনি লোনাপানি কেন্দ্র পরিদর্শন করলেন। মহাপরিচালক হওয়ার আগে তিনি অত্র কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন এবং দুই দশকের ও বেশি সময় ধরে অত্র কেন্দ্রের গবেষণা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থেকে কেন্দ্রের গবেষণা কার্যক্রম কে অনন্য উচ্চতায় নিয়ে যান।