যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে হায়াতুন আলমের সহায়তা

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধি : প্রকাশিত: ৭ মে ২০২৬, ১১:৪৬ পিএম

পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘর মেরামত ও নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে দিতে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড় পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হায়াতুন আলম।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে শহরের মসজিদ পাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত আনু বেগমের হাতে তিনি ঘর তৈরির জন্য নগদ অর্থ তুলে দেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে মসজিদ পাড়া মহল্লার বাসিন্দা আনু বেগমের ঘরটি পুরোপুরি বিধ্বস্ত হয়। ঘর হারিয়ে অনেকটা খোলা আকাশের নিচেই দিন যাপন করছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার ওই এলাকায় যান হায়াতুন আলম।

​আর্থিক সহায়তা পাওয়ার পর আবেগপ্লুত হয়ে আনু বেগম বলেন, ‘আমি খুব অসহায়। ঝড়ে আমার ঘর ভেঙে যাওয়ার পর থাকার কোনো জায়গা ছিল না। পাড়া-প্রতিবেশীরা সাধ্যমতো পাশে দাঁড়িয়েছিল। পরে হায়াতুন ভাই আমার খোঁজ পেয়ে দেখতে আসেন। এর আগে তিনি আমাদের খাদ্যসামগ্রী দিয়ে গেছেন। আজ ঘর তোলার জন্য টাকা দিলেন। আমি এখন ঘরটা ঠিক করতে পারব।’

​সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানসহ স্থানীয় নেতা-কর্মীরা।

​এ বিষয়ে হায়াতুন আলম বলেন, ‘ঝড়ে পরিবারটির ঘর উড়ে যাওয়ার খবর শুনে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি। বিষয়টি পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরকে অবগত করলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে টিনের ব্যবস্থা করে দেন। আজ পরিবারটিকে ঘর তৈরির জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হলো। পাশাপাশি তাদের একটি টিউবওয়েল ও টয়লেট স্থাপন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’

​বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রয়াস বলে জানান এই মেয়র পদপ্রার্থী।