সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাভেল মিয়া,স্টাফ রিপোর্টার : বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা যুবদল আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,যুগ্ন আহবায়ক এম রুবেল আলম সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
