রাজশাহীতে ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করেছে বিজিবি

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সীমান্তে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
বিজিবি জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাত পৌনে ১২টার দিকে (রাত ১১টা ৪৫ মিনিটে) রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন পল্টন আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৫ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন’ মদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি, এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
