যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নিয়ামতপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

জাকির হোসেন
জাকির হোসেন উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে হাজীনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) ও ওয়াটারএইড (WaterAid)-এর সহযোগিতায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় হাজীনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

​হাজীনগর ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার ইকবাল হোসেনের সঞ্চালনায় হাজীনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুস সালাম।

​এছাড়া আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাজীনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মাহমুদ, ইউপি সদস্য জাহাঙ্গীর এবং রোজিনা বেগমসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ।

​উন্মুক্ত এই অংশীজন সভায় এলাকার বিভিন্ন পর্যায়ের স্থানীয় প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা হাজীনগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে উন্মুক্ত ও স্বচ্ছ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের মৌলিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।