নাগেশ্বরীতে নদী ভাঙ্গনরোধে মানববন্ধন অনুষ্ঠিত

নদী ভাঙনে বসতভিটা ফসলি জমি বিলীন হওয়ায় দিশাহারা হয়েছে হাজারো পরিবার। ব্রম্ম্যপুত্র নদীর ভাঙ্গন রোধে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অবহেলীত মানুষ।
এব্যাপারে নারায়নপুর ইউনিয়নের কন্যামতি এলাকাবাসি ও ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ সময় মানববন্ধনে নদীতে জিও ব্যাগ,বোল্ডার দিয়ে বাঁধ নির্মানের দাবি জানায়। এছাড়াও ভাঙ্গন রোধে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করছেন কন্যামতি বালারহাট এলাকাবাসী।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, স্কুল শিক্ষক মশিয়ার রহমান, সমাজসেবক বেলাল হোসেন খন্দকার সহ স্থানীয় ভুক্তভোগীরা।
