যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সিংড়ায় পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আবেজান বেগম (৬১) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোট বারইহাটি গ্রামের মোজাহার সরদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন আবেজান বেগম। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত রয়েছেন। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।