যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• শিবগঞ্জে এসআরবির অভিযানে কফ রিলিফ, ফায়ারডিল ও বিদেশি মদ উদ্ধার • রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ • মান্দায় মারপিট করে ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই, সহায়তা না পাওয়ার অভিযোগ ৯৯৯-এ • শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে • ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ • মুরাদপুরে জনসেবায় পরিচিত মুখ সবুজ মিয়া, এবার মেম্বার পদে লড়ার আলোচনা • মদনে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার • নড়াইলে অনলাইন প্রতারণা ও জুয়ার অভিযোগে গ্রেফতার ৪
লিঙ্ক কপি হয়েছে!

নওগাঁয় অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

আত্রাই প্রতিনিধি : প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির যাত্রা শুরু হয়। ​

আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।

​‘আলোর সন্ধানে’ শিক্ষা কেন্দ্রের পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ​আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, ​উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, ​উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, ​বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান সাবু, ​রোম্মানুল হক, ​ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও ব্যস্তজীবনের কর্মজীবীদের ধর্মীয় শিক্ষা সহজতর করতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে। বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শিক্ষার এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।