যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট দিল জামায়াত

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখা।

১৮অক্টোবর রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাসেলের কাছে এসব কিট হস্তান্তর করা হয়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমীর মোঃ জাহিদুল ইসলাম (স্বপন), সেক্রেটারী মোঃ আরমান হোসেন, সিরাজগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য ও কাজিপুর মহিলা কলেজের অধ্যক্ষ হাসান মুনসুর মিলন, কাজিপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ আলী, কাজিপুর পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সানা উল্লাহ, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার ও নায়েবে আমির মোঃ শাহিনের আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মুহিতসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিরাসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিট হস্তান্তরকালে বাংলাদেশ জামায়াতে ইসলামি সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ শাহিনুর আলম বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগী শনাক্তকরণ, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ ধরনের উদ্যোগ ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবায় সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিট গ্রহণ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।এই রিএজেন্ট বা কিট দিয়ে প্রায় ৪৫০ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা করা যাবে।